ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ১লক্ষ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, জুলাই ৭, ২০২৫
  • 92 শেয়ার

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা খুলনা প্রতিনিধি:

 

 

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নদীভাঙন রোধ ও বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলায় এক লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে শামছুর রহমান ফাউন্ডেশন। এর মধ্যে কয়রায় ৭০ হাজার এবং পাইকগাছায় ৩০ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

রোববার (৬ জুলাই) দুপুরে পাইকগাছা পৌরসভার আল-আমীন ট্রাস্ট প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শামছুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মেসবাহুল ইসলাম। জামায়াতে ইসলামীর পাইকগাছা উপজেলা আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. ইকবাল হোসেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর নায়েবে আমির মুহাদ্দিস আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খুলনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাও. আমিনুল ইসলাম, কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, কাজী তামজিদ আলম, অধ্যাপক আ. মমিন সানা, সাবেক উপজেলা আমির মঈনউদ্দীন আহমদ, মাওলানা আব্দুল খালেক, বুলবুল আহমেদ, পৌর আমির মাওলানা আসাদুল হক, সাংবাদিক ও কলামিস্ট হাসানুজ্জামান, জেলা শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, উপজেলা সভাপতি তামিম রায়হান ও সেক্রেটারি আল-মামুন।

এছাড়া উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শামছুর রহমান, আনিসুর রহমান, রুহুল কুদ্দুস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা নুরে আলম সিদ্দিকী, ডা. শফিকুর রহমান, মাওলানা আব্দুল হালিম, মো. সেলিম গাজী ও শিবিরের সাংগঠনিক সম্পাদক মাও. আসাদ আল হাফিজ।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকায় তিন হাজার গাছ লাগিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪