ঢাকা   ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

পাইকগাছায় স্কুল সভাপতির পদত্যাগের দাবিতে মানববন্ধন।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
  • 89 শেয়ার

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

 

 

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের সামনের খুলনা-পাইকগাছা প্রধান সড়কে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অবিভাবকদের সমন্বয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, পাইকগাছার হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটির সদস্যসচিব সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক ২ জনকে বহিষ্কার ও তাদের অনুগত আরও ২ সহকারী শিক্ষককে শো-কজ করেছেন সভাপতি। বহিষ্কার করা হয়েছে আরও এক অফিস সহকারীকে। এমন পরিস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান অর্ধবাষিকী পরীক্ষা বন্ধ রয়েছে। চলমান সংকট উত্তরণ ও সভাপতির হটকারী সিদ্ধান্তের প্রতিবাদ ও তার পদত্যাগের দাবিতে মানববন্ধন হয় ।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এম এম হাফিজুর রহমান মানববন্ধনে বক্তব্যে বলেন, বহু বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস। এর আগে শিক্ষক -কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত আন্দোলনের মুখে গত ১৮ ফেব্রুয়ারি পদত্যাগ করে চুপিসারে পালিয়ে যান। এরপর তৎকালীন সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহজাহান আলীও পদত্যাগ করেন। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, অভিভাবক গাফফার মজলিস, রামান্দ দাশ, শাহিনু রহমান, স্কুল শিক্ষার্থী  রিন্তি মনি, বিপাসা বিশ্বাস, সাদিয়া খাতুন, হালিমা খাতুন, সাব্বির আহম্মেদ,  প্রান্তিক মন্ডল, আকাশ সরদার, সম্রাট প্রমুখ।

উর্দ্ধতন কতৃপক্ষের পরামর্শ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালা ও বিদ্যালয়ের ১৭ জন শিক্ষকের ১৪ জনের মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে প্রধান শিক্ষক (চ.দা) হিসেবে দায়িত্ব পালন করেন, সহকারী প্রধান শিক্ষক এম এম হাফিজুর রহমান। বিদ্যালয়ের সভাপতি ড. মোকারম হোসেন জানান, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষক মিলে প্রতিষ্ঠানের তিন লাখ টাকার হিসাব দিতে নাপারায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে। সে কারণে শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪