ঢাকা   ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁয় জুলাই শহীদের শ্মরণে বৃক্ষ রোপন কর্মসুচি অনুষ্ঠিত ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, জুলাই ১৯, ২০২৫
  • 94 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি:

 

 

এক শহীদ, এক বৃক্ষ’ স্লোগানে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে নওগাঁয় ৯ জন শহীদের নামে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের বাইপাস সড়কের পশ্চিম প্রান্তে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, জুলাই অভ্যুত্থানে নওগাঁর ৯ জন শহীদ হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশীয়, ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হচ্ছে।

প্রতিটি গাছের সঙ্গে আছে জুলাই শহীদদের স্মৃতিফলক। সেখানে শহীদদের পরিচয় দেওয়া রয়েছে। পাশাপাশি ফলকের সঙ্গে একটি কিউআর কোড রয়েছে। এটি স্ক্যান করলে নির্দিষ্ট শহীদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসবে।

তিনি আরও বলেন, এসব বৃক্ষ কালের সাক্ষী হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে জুলাই অভ্যুত্থানের কি হয়েছিল সেই বার্তা পৌঁছে দিবে। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম,

নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, জুলাই অভ্যুত্থানে শহীদ বিপ্লব মন্ডলের বাবা লুৎফর মন্ডল, শহীদ মাহফুজ আলম শ্রাবণের ভাই মোস্তাফিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ফজলে রাব্বি, আরমান হোসেন, তানজিম বিন বারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪