ঢাকা   ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

টেকনাফে র‍্যাব- ১৫ অভিযানে ২ লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক- ০৪

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
  • 153 শেয়ার

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

 

 

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ সাবরাং ইউপিস্থ মুন্ডার ডেইল ঘাটে অভিযান পরিচালনা করে ২ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৪ (চার) জন মাদক কারবারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। র‌্যাবের ক্রমাগত মাদক বিরোধী অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ থানাধীন সাবরাং ইউপিস্থ ০১ নং ওয়ার্ডের অন্তর্গত মুন্ডার ডেইল ঘাট এলাকায় একটি ইঞ্জিন চালিত মাছ ধরার কাঠের বোটে করে মাদক কারবারীরা ইয়াবার একটি বড় চালান অন্যত্র নেওয়ার উদ্দেশ্যে অবস্থান করছে ।

উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ৩১ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ সকালে র‌্যাব-১৫, সিপিসি-১, (টেকনাফ ক্যাম্প) এর চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে পলাতক আব্দুল গফুর এর ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকার ভিতর থেকে ২ লক্ষ পিস ইয়াবা, প্রায় ১ লক্ষ টাকা মূল্যের মাছ ধরার জাল ও একটি বাটন ফোনসহ চার জন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। অভিযানকালীন সময়ে ধৃত আসামীদের সহযোগী আসামী আব্দুল গফুর(৩৫) উক্ত স্থান হতে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিস্তারিত পরিচয়- মোঃ ফরিদ আলম(৪০), পিতা- মৃত আব্দুর রাজ্জাক, মাতা- মৃত মদিনা খাতুন, সাং- নয়াপাড়া, (আব্দুলমাজেদ এর বাড়ি), ০৬নং ওর্য়াড, ইউপি- সাবরাং, খ। মোঃ নুরুল আফছার (২১), পিতা- ফিরোজ আহম্মদ, মাতা- হাসিনা বেগম, সাং-খুরের মুখ জিরো পয়েন্ট, (ফিরোজ আহাম্মদ এর বাড়ি), ০২নং ওর্য়াড, ইউপি- সাবরাং, গ। মোঃ শওকত আলম (১৯), পিতা- আব্দুস সালাম, মাতা- খতিজা বেগম, সাং-খুরের মুখ জিরো পয়েন্ট, (মুকবুল হোসেনের বাড়ি), ২ নং ওয়ার্ড, ইউপি- সাবরাং মোঃ আকিল (১৮), পিতা-নুর হোসেন, মাতা- মবিনা খাতুন, সাং- খুরের মুখ জিরো পয়েন্ট, নুর হোসেনর বাড়ি, ২ নং ওয়ার্ড, ইউপি- সাবরাং, সর্ব থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪