ঢাকা   ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর পোরশায় চিকিৎসা সেবা নিতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূর মামলায় আবুল হাসান আটক ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, আগস্ট ২, ২০২৫
  • 91 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি:

 

নওগাঁয় চিকিৎসা সেবা নিতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ’র মামলায় আবুল হাসান (৩৪) নামে একজন পল্লী চিকিৎসককে আটক করেছে পুলিশ। ভিকটিম গৃহবধূ’র মামলায় নওগাঁর পোরশা থানা পুলিশ শুক্রবার সকালে পোরশা মিনাবাজারের ন্যাশনাল ড্রাগ হাউস থেকে পল্লী চিকিৎসক
আবুল হাসানকে আটক করেন।

আটককৃত পল্লী চিকিৎসক আবুল হাসান ঠনঠনিয়া পাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ভিকটিম গৃহবধূ বেশ কয়েক দিন ধরে জ্বরের কারণে অসুস্থ ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল অনুমান ৭টারদিকে তার স্বামী গোনপুর মাঠে কৃষি কাজ করতে যান। এসময় তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা গ্রহনের জন্য সকাল সারে ১০টার দিকে পোরশা মিনা বাজারে অবস্থিত আবুল হাসানের ন্যাশনাল ড্রাগ হাউস ঔষধের দোকানের চেম্বারে যান।

এক পর্যায়ে গৃহবধূ’র মুখ থেকে অসুস্থ্যর বিবরণ শুনে চেম্বারের ভেতর নিয়ে প্রেসার মাপার পর ডায়াবেটিস, জরায়ুতে টিউমার ও গোপনাঙ্গে ঘাঁ হয়েছে বলে গৃহবধূকে বেডে শুতে বলেন এবং চেক-আপের নামে এক পর্যায়ে পল্লী চিকিৎক আবুল হাসান বিভিন্ন তাল বাহানায় ইচ্ছার বিরুদ্ধে (ভিকটিম) গৃহবধূকে ধর্ষণ করেন। এঘটনায় ধর্ষনের শিকার গৃহবধূ ঐ দিন রাতেই পোরশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষন মামলা দায়ের করেন।

মামলার পর থানা পুলিশ আবুল হাসানকে আটক করেছেন। সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বলেন, রাতে থানায় মামলা দায়ের করার পর সকালেই আসামীকে আটক পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া মেডিকেল (স্বাস্থ্য পরীক্ষার) জন্য ভিকটিমকে নওগাঁ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪