ঢাকা   ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

সৌদি আরব জেদ্দা বাংলাদেশের কনস্যুলেট এক চক্র থেকে নির্যাতিত মেয়ে সেলিনাকে উদ্ধার করার হয়।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
  • 103 শেয়ার

মো: লুৎফুর রহমান রাকিব,আন্তর্জাতিক প্রতিনিধি

ঘটনার সূত্রপাত – সেলিনার মায়ের ভাষ্য অনুযায়ী প্রায় দেড় মাস আগে সেলিনাকে একটা মক্তব থেকে ভালো বেতনে কাজ দিবে বলে বের করে নিয়ে এসে নিজেদের সাথে রাখে। নিজেদের সাথে রাখার পর ১০ দিন ঠিকঠাক ভাবে সেলিনা বাসায় কথা বলতে পারেন তার মায়ের সাথে । এক পর্যায়ে তারা সেলিনাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সেলিনাকে দিয়ে করানো হয় অনৈতিক কাজ।

সেলিনা রাজি না হলে তাকে মেরে আহত করে তার বাড়িতে কল দিয়ে চাওয়া হয় ৩ লক্ষ টাকা। সেলিনার মা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সেলিনার উপর চলে নির্মম নির্যাতন। পাশাপাশি অনৈতিক কাজে বাধ্য করা। মেয়ের এই অবস্থা দেখে তারা বুঝতে পারে মেয়ে ভালো জায়গায় নেই। তখন তারা আমাদের পেজের সহযোগিতা নেন। আমরা বিস্তারিত খতিয়ে দেখে ঘটনার সত্যতা পেলে, সবার সামনে তুলে ধরি। ইসমাইল এবং সাবিনার আসল চরিত্র সবার সামনে প্রকাশ করি। তাদের আসল চরিত্র প্রকাশ পেলে তারা আরো ক্ষিপ্ত হয়ে যায়। নানা ধরনের হুমকি দিতে থাকে আমাদেরকে এবং সেলিনার পরিবারকে।

এক পর্যায়ে এই চক্র আমাদের নামে মিথ্যাচার এর অভিযোগ নিয়ে জেদ্দা কনস্যুলেট গেলে সেখানে সব সত্য প্রকাশ করে দেন সেলিনা। জেদ্দা কনস্যুলেটকে আগে থেকেই আমরা এই বিষয়ে অবগত করে রাখি। সেলিনাকে জেদ্দা কনস্যুলেট নিজেদের তত্বববধানে নিয়ে নেন। এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

আপনার আমার আশেপাশেই এরকম ইসমাইল এবং সাবিনারা ছড়িয়ে ছিটিয়ে আছে। যাদের আমরা খালি চোখে দেখি না। তাদের উপরে এক, ভেতরে আরেক। তাদের চিহ্নিত করুন । সৌদি আরবে অপরাধ মুক্ত বাংলাদেশী কমিউনিটি গড়ে তুলতে সহায়তা করুন। ধন্যবাদ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪