ঢাকা   ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

পানছড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫
  • 64 শেয়ার

আরিফুল  ইসলাম মহিন, স্টাফ রিপোর্টার :

 

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয় মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় দেবালয় মন্দিরের সভাপতি অর্জুন সাহা। দপ্তর সম্পাদক রতন দেব সভা পরিচালনা করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অশোক মজুমদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী এবং সনাতন সমাজকল্যাণ পরিষদের আহ্বায়ক নির্মল দাস।

এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪