ঢাকা   ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

গাজীপুর মহানগরে জাকের পার্টি র‍্যালী ও জনসভা ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫
  • 112 শেয়ার

গাজীপুর প্রতিনিধিঃ স্বর্ণা আক্তার।

 


‎গাজীপুর কোনাবাড়ি থানা ১২ নং ওয়ার্ড বাইমাইল কাদের মার্কেট, জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (০১ অক্টোবর) বিকেল ৩টায়, ১২ নাম্বার ওয়ার্ড বাইমাইল কাদের মার্কেটে জনসভা ও র‌্যালির আয়োজন করা হয়।

‎২০ শে সেপ্টেম্বর ২০২৫ ইং থেকে ৩১ শে অক্টোবর ২০২৫ ইং মোট এক মাস ১১ দিন ব্যাপী কার্যক্রম।আজকের অনুষ্ঠান সভায় মোঃজাহাঙ্গীর আলম  সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আঃসামাদ, সার্বিক তত্ত্বাবধানে থাকেন সভাপতি জাকের পার্টি গাজীপুর মহানগর জনাব মজিবুর রহমান মোড়ল, প্রধান অতিথি ছিলেন, জাকের পার্টি সহ-সভাপতি গাজীপুর মহানগর   জনাব মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর মোঃ আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাকের পার্টি দেলোয়ার হোসেন পাটোয়ারী, দপ্তর সম্পাদক গাজীপুর মহানগর রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদিকা জাকের পার্টি মহিলা ফ্রন্ট মোসাম্মত রিনা রহমান, জাকের পার্টি সভাপতি ছাত্র ফ্রন্ট মোঃআসাদুজ্জামান রানা, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম দেওয়ান,সভাপতি শ্রমিক ফ্রন্ট গাজীপুর জেলা মহিউদ্দিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক যুব ফ্রন্ট গাজীপুর মহানগর আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কাশিমপুর থানা জাকের পার্টি আনোয়ার পারভেজ, এবং উক্ত ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎ভক্তরা বলেন,আমাদের বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা বেশি, কিন্তু আমরা কোন কর্মসংস্থান সৃষ্টি করতে  পারছিনা, জাকের পার্টি শিক্ষিত বেকার ভাই বোনদের কে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব, আপনারা যদি সঠিক পথে চলতে চান, তবে জাকের পার্টিকে খুঁজুন, তাদেরকে সোনার বাংলার মানুষ বানাবো, সত্য মানুষের রূপান্তরিত করব, দুর্নীতিমুক্ত দেশ গর্ব, জাকের পার্টির মহিলা ফ্রন্ট ছাত্রী ফ্রন্ট সবাই যোগদান  করুন, আমাদের দেশে এলেম শিক্ষা করা প্রত্যেক নর-নারীর কর্তব্য। যা জাকের পার্টিতে শিক্ষা নিতে পারবে, আপনাদের কাছে অনুরোধ জাকের পার্টি পতাকার তলে ঐক্যবদ্ধ হন,সোনার দেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সকলেই পবিত্র গোলাপ ফুলে  ভোট দেওয়ার আহ্বান জানাই, যে দেশে মানুষ হয়ে মানুষকে খুন করে, চাঁদাবাজি ছিন্তায়, ডাকাতি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় এটা আমাদের স্বাধীন দেশ হতে পারে না, দেশকে বাঁচান , আমরা শান্তিতে থাকতে চাই শান্তিতে বাঁচতে চাই, জনসভা ও র‍্যালী শেষে, পবিত্র মিলাদ শরিফ ও জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)সাহেবের রওজা শরীফ জিয়ারত দেশবাসীর জন্য দোয়া করা হয় পরিশেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪