ঢাকা   ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁ এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, মৃত্যু ছাড়া আর কোন সেফটি নেই?

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫
  • 40 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

 

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যারা দায়সারার মত দায়িত্ব পালন করে নির্বাচনের মাধ্যমে এক্সিট নিতে চান, তাদের জন্য মৃত্যু ছাড়া আর কোনো সেফটি এক্সিট নেই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পৃথিবীর যে প্রান্তেই যাক, বাংলাদেশের মানুষ তাদের খুঁজে বের করে ধরবেই।

নওগাঁয় এনসিপির জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে উল্লেখ করে সারজিস আলম বলেন, শাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই। এরপরও নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও অভ্যুত্থান পরবর্তী সময়ে স্বেচ্ছাচারিতা মূলক আচরণ করছে, না হলে কারও চাপে পড়ে এমনটা করছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এটা কখনো মেনে নেওয়া হবে না। নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আস্থা ধরে রেখে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সারজিস আলম বলেন, কিছু উপদেষ্টাদের মধ্যে দেখা যাচ্ছে তারা কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করেন নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো।

কিন্তু এত এত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে দায়িত্ব পালনে যদি উপদেষ্টারা ভয় করে তাহলে তাদের এই দায়িত্ব পালনের প্রয়োজন নেই। যারা এ ধরনের চিন্তা করেন, তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যাক বাংলাদেশের মানুষ তাদের ধরবে।তিনি আরও বলেন, বাংলাদেশের যত ভালো মানুষ আছে, সবাই একত্রিত হয়ে একটি রাজনৈতিক দল করতে পারেন।

কিন্তু আওয়ামী লীগের যে-কোনো ভার্শন বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তীতে কোনোভাবেই প্রাসঙ্গিক না। এনসিপি তা কখনোই মেনে নেবে না।
নওগাঁ #

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪