নাজিরপুর উপজেলা প্রতিনিধি: শাওন ।
CAM যুব সংঘ নাজিরপুরের উদ্যোগে উদযাপিত হলো বৃক্ষ রোপন কর্মসূচি। ২৭ জুন ২০২৫ রোজ শুক্রবার বেলা ১১ টার সময় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাজিরপুরের চৌঠাইমহল শামসুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও ৮০ নং চৌঠাইমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেশ কিছু বিভিন্ন যাতের গাছের চারা রোপণ করা হয়েছে।
এ সময় CAM যুব সংঘের প্রধান উপদেষ্টা মোঃ মাসুদ মহল্লী বলেন..
গাছ আমাদের প্রকৃত বন্ধু। গাছ ছাড়া আমাদের বাঁচা সম্ভব নয়। গাছ বাতাস বিশুদ্ধ করে, খাদ্য দেয়, ছায়া দেয়, পরিবেশকে রক্ষা করে। কিন্তু মানুষের লোভে প্রতিদিন হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে। এর ফলে জলবায়ু পরিবর্তন, গরম বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বাড়ছে।
এই সমস্যার সমাধান আমাদের হাতেই। আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। শুধু লাগিয়ে রেখে নয়, সেগুলোর যত্নও নিতে হবে।
CAM যুব সংঘের সভাপতি হাফেজ মোঃ মিরাজুল ইসলাম বলেন..
বৃক্ষরোপণ মানে শুধু গাছ লাগানো নয়, বরং একটি সুন্দর, সবুজ ও টেকসই পৃথিবী গড়ার অঙ্গীকার। গাছ আমাদের জীবনের অপরিহার্য অংশ। অক্সিজেন দেয়, বাতাস বিশুদ্ধ করে, ছায়া ও আশ্রয় দেয়, ভূমিক্ষয় রোধ করে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে।
সাংগঠনিক সম্পাদক মোঃ শাওন মোল্লা বলেন-
প্রকৃতি আমাদের পরম বন্ধু। গাছ আমাদের বাঁচিয়ে রাখে। প্রতিটি নিঃশ্বাসে আমরা যে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করি, তার উৎস এই গাছ। শুধু তাই নয়—বৃষ্টির ভারসাম্য, উর্বর মাটি, পশুপাখির নিরাপদ আশ্রয়, শীতল ছায়া—সবই গাছের অবদান।
কিন্তু দুঃখের বিষয়, দিন দিন বন উজাড় হচ্ছে। অরণ্য কেটে ফেলা হচ্ছে নির্বিচারে। ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, উষ্ণতা বাড়ছে, দুর্যোগও বেড়ে যাচ্ছে। এই বিপদ থেকে পরিত্রাণের উপায় একটাই বৃক্ষরোপণ।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন CAM যুব সংঘের বেশ কয়েকজন উপদেষ্টা ও CAM যুব সংঘের যুগ্ন সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ ইয়ামীন মুন্না সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ নাদিম সহ এলাকাবাসী ও বেশ কয়েকজন সদস্য ।