কবিতা- অভিনয়

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ডিসেম্বর ২৩, ২০২৪

কবিতা- অভিনয়

কবিতা: অভিনয়

লেখিকা: লিজা আফরোজ

 

কথার আগুনে আর কত কাল পোড়াবে

কথা বলে কথার মায়া বাড়ালে,

কথা দিয়ে মন পোড়ালে

যদি তুমি চলেই যাবে।

তবে কেনো থেকে যাওয়ার স্বপ্ন দেখালে

মন ভাঙার এই শহরে,

কেনো ভালোবাসার হাত বাড়ালে

যদি তুমি চলেই যাবে।

তবে অভিনয়টা কেনো করলে

দিন শেষে ভালোবাসাটা অভিনয় করে দেখিয়ে দিলে।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।