আদর্শ শিক্ষক ফোরামে’র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন 

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ডিসেম্বর ২৫, ২০২৪

আদর্শ শিক্ষক ফোরামে’র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন মোঃ আবদুর রহিম সোহেল, চট্টগ্রাম ।  

আজ ২৫ ডিসেম্বর ২০২৪ আদর্শ শিক্ষক ফোরামে'র বে-সরকারি মেধাবৃত্ত পরীক্ষা সম্পন্ন হয়। চট্টগ্রাম মহানগরীর ৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা চলে।

১২ শতাধিক পরীক্ষার্থী এ পরীক্ষা অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন ফোরামের সভাপতি ও আইডিয়াল ট্রাষ্টের পরিচালক এস এম দিদারুল আলম। কেন্দ্র গুলো হচ্ছে: বন্দর থানার চট্টগ্রাম মডেল স্কুল  পতেঙ্গা থানার কর্ণফুলী পাবলিক স্কুল, চিটাগাং আইডিয়াল স্কুল, ৪০ নং ওয়ার্ডের কাটগড় মোড়সংলগ্ন ইষ্টার্ণ রিফাইনারী মডেল হাই স্কুল। বেসরকারি এই মেধাবৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে, আনন্দ- উৎসব মূখর করে সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ এম. নজরুল ইসলাম খান।

আজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আদর্শ শিক্ষক ফোরামের সম্মানিত সভাপতি এস এম দিদারুল আলম, সিনিয়র সহ-সভাপতি এম. নজরুল ইসলাম খান,সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোঃ আল- আমীন,যুগ্ম সম্পাদক মোঃ স্বপন মিয়া, মোহাম্মদ এমদাদুল হক,মোহাম্মদ ইলিয়াস প্রমূখ।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।