স্বৈরাচার সরকারের আমলারা সচিবালয়ে আগুন দিয়েছেন- জামায়াতে সহকারী সেক্রেটারি মো: শাহজাহান

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ডিসেম্বর ২৭, ২০২৪

স্বৈরাচার সরকারের আমলারা সচিবালয়ে আগুন দিয়েছেন- জামায়াতে সহকারী সেক্রেটারি মো: শাহজাহানমো: রমজান আলী, বান্দরবান ।   

বান্দরবানে জামাতে ইসলামির বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে বান্দরবান শহরের হিলভিউ কনভেনশনহলে আয়োজিত জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মাও. মুহাম্মদ শাহজাহান একথা বলেন।

তিনি জানিয়েছেন , বর্তমান সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। দিল্লি থেকে শেখ হাসিনা নানা ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে। ফ্যাসিষ্ট সরকারের বন্টন করা খুনিরা এখনো মসনদে বসে আছে। তারা দৃষ্টতা দেখিয়ে সচিবালয়ের মতো জায়গায় আগুন দিয়ে দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। বর্তমান সরকারকে আগেই সর্তক করা হয়েছিল, কিন্তু তারা জনগণের ভাষা বুঝেননি।

এসময় অন্যদের মধ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লষ্কর মো: তসলিম, চট্টগ্রাম মহানগরীর নেতা অধ্যক্ষ নুরুল আমিন, জামায়াত ইসলামী জেলা জামায়াতের আমীর এএস আব্দুচ সালাম আজাদ, জেলা শাখার উপদেষ্টা এ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, অধ্যাপক ফারুক আহমদ, শামসুল আলম বাহাদুর, মাওলানা আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান জেলা শাখায় অধ্যাপক ফারুক আহমদ সভাপতি ও তৌফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পরে ঘোষিত কমিটির ৩৭ সদস্যকে শপথ বাক্যপাঠ করান নেতৃবৃন্দ।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।