রাজৈরের টেকেরহাট বন্দরে পূবালী ব্যাংকের ৫০৭ তম শাখার উদ্বোধন
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ডিসেম্বর ৩০, ২০২৪
মাদারীপুরের রাজৈরের টেকেরহাট বন্দরে পূবালী ব্যাংক পিএলসি ৫০৭ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে ।
- (২৯ ডিসেম্বর রোববার) সকাল ১১টার দিকে উপজেলার টেকেরহাট বন্দরের মাছ বাজার রোডের আজাহার প্লাজায় পূবালী ব্যাংক পিএলসি টেকেরহাট শাখার শুভ উদ্বোধন করা হয় । পূবালী ব্যাংক পিএলসির ফরিদপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মাদ হাফিজুর রহমান সরদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসির উপ- ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান, মাদারীপুর জেলা পুলিশের এডিশনাল এসপি জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক, রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ খান, টেকেরহাট শাখার ম্যানেজার মোস্তফা খোন্দকার, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খোন্দকার আবদুল মতিন, দৈনিক যুগান্তরের টেকেরহাট প্রতিনিধি খোন্দকার রুহুল আমিন প্রমুখ ।
এই ব্যাংকটি উদ্বোধনের মধ্যে দিয়ে রাজৈরের টেকেরহাট বন্দরে সরকারি ও বেসরকারি ২২টি ব্যাংকের শাখা রয়েছে।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

