বগুড়ায় মেরিনা নদী বাংলা কমপ্লেক্স ওনার্স এ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির অভিষেক
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ডিসেম্বর ৩০, ২০২৪
মেরিনা নদীবাংলা কমপ্লেক্স ওনার্স এ্যাসোসিয়েশনের আয়োজনে নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সংগঠনের সভাপতি জাহিদুর রহমান জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় টিএমএসএস মহিলা মার্কেটের হলরুমে উক্ত অনুষ্ঠানে ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি’র বগুড়া জেলা শাখার সভাপতি শফিকুর রহমান মুন্সি। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন । বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি’র বগুড়া জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোস্তাক আলী রেজা স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আমিনুল ইসলাম, বগুড়া হাসান জুয়েলার্সের সত্ত্বাধিকারী মেহেদী হাসান, সংগঠনের উপদেষ্টা মোঃ ফজলুর রহিম টিটু, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি’র বগুড়া জেলা শাখার সহ সভাপতি জাকারিয়া হোসেন, ব্রিস্টল ফার্মাসিউটিক্যালস লিঃ ব্যবস্থাপনা পরিচালক মতিয়ার রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

