বগুড়া সদরে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন শাখারিয়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জানুয়ারি ৪, ২০২৫
শুক্রবার বিকেলে বগুড়া সদরের শাখারিয়া পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় হল রুমে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন শাখারিয়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আঃ মতিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন শাখারিয়া ইউপি শাখার সভাপতি মোঃ এনামুল হকের সভাপিতত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বগুড়া শহর শাখার সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন শাখারিয়া ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা মাওঃ মিজানুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রাজাপুর ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা মাওঃ মোখলেছুর রহমান, শহর শাখার সহ সভাপতি মোঃ রবিউল ইসলাম রাজ, সহ সাধারন সম্পাদক আঃ কুদ্দুস।
আরোও উপস্থিত ছিলেন কর্নপুর সাংগঠনিক শাখার প্রচার সম্পাদক রুহুল আমিন বাকিসহ শাখা ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে মোঃ এনানুল হক আবিবকে সভাপতি এবং আবু তালহাকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

