দক্ষিণ ভাটিয়ালপুর জমিদার বাড়ি ঐক্য ফ্রন্ড কতৃক আয়োজিত ব্যাডমিন্টন টুনামেন্টের ফাইনালে বিজয়ী পশ্চিম করপাড়া

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জানুয়ারি ৪, ২০২৫

দক্ষিণ ভাটিয়ালপুর জমিদার বাড়ি ঐক্য ফ্রন্ড কতৃক আয়োজিত ব্যাডমিন্টন টুনামেন্টের ফাইনালে বিজয়ী পশ্চিম করপাড়াএমরান হোসেন সোহাগ, নোয়াখালী ।  

দক্ষিণ ভাটিয়ালপুর জমিদার বাড়ির ঐক্য ফ্রন্ড কতৃক আয়োজিত ব্যাডমিন্টন টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগন্জ সরকারি কলেজের প্রথম ভিপি ও রামগন্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং লক্ষীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ভিপি আবদুর রহিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব শপ্তু, করপাড়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ মহসিন, বিএনপি নেতা মানিক ও করপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কাউসার হামিদ, এসময় ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন পশ্চিম করপাড়া এবং জমদার বাড়ির ঐক্য ফ্রন্ড।

উক্ত খেলায় বিজয়ী হয় পশ্চিম করপাড়া, এসময় ৮ নং করপাড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে খেলার আয়োজক দের সার্বিক সহযোগীতা এবং বিজয়ী দলকে অভিনন্দন জানায়।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।