দাউদকান্দির আলোর দিশারী মানবসেবা সংগঠনের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জানুয়ারি ১০, ২০২৫
সারা দেশে যখন শীতের তীব্রতা জেঁকে বসেছে নিম্ন সাধারণ মানুষ গুলো শীতে কাপছে ঠিক সেসময় "চলো আমরা একসাথে, জয় করবো মানবতাকে" এই স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার (১০ জানুয়ারী) সকাল নয়টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর আদর্শ কলেজের পশ্চিম পার্শে আলোর দিশারী মানবসেবা সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এম এ লতিফ ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম প্রধান, সম্মানিত উপদেষ্টা। সংগঠনের স্থায়ী পরিচালক মুন্নি প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সুমন সিকদার উপদেষ্টা, মোঃ ইমরান মাসুদ উপদেষ্টা, সিদ্দিকুর রহমান ও আওলাদ হোসেন।
ইঞ্জি: মাজহারুল ইসলাম সহ-সভাপতি, আল আমিন তালুকদার সহ-সভাপতি, এস বি সুমন সাধারণ সম্পাদক, রাসেল আহম্মেদ যুগ্ম সাধারণ সম্পাদক, আশরাফুল আলম অর্থ বিষয়ক সম্পাদক, মোঃ আলমগীর হোসেন দপ্তর সম্পাদক, শাইনাজ মহিলা বিষয়ক সম্পাদিকা, তাজুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ জামাল সদস্য, মোঃ হাসান সদস্য, রাবেয়া আক্তার সদস্য এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জি: মাজহারুল ইসলাম সহ-সভাপতি।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

