রাজবাড়ীর কালুখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ১৫
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জানুয়ারি ১২, ২০২৫
কালুখালীর কালীবাড়ি ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক গাড়ীর চালক নিহত এবং ১৫ জন যাত্রী আহত হয়েছেন। নিহত চালকের নাম বাচ্চু শেখ (গোল্ডেন লাইন পরিবহনের চালক) (৪৮)। তার বাবার নাম মোনছের শেখ। ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।
শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি গড়িয়ানা এলাকায় এ ঘটনাটি ঘটে । ঘটনার পর থেকে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। এই দুর্ঘটনার কথা রাত ১টার সময় নিশ্চিত করেছে পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ। যাত্রীদের বরাতে পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন, কালুখালী উপজেলার কালিবাড়ি গাড়িয়ানা এলাকায় রাত বারোটা দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামি হানিফ পরিবহন ও বিপরিত দিক থেকে আসা উত্তরবঙ্গ গামি অথাৎ রংপুর বা দিনাজপুর গামি গোল্ডেন লাইন পরিবহনের মুখামুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ অন্তত পনের জন আহত হয়।
ওসি হারুন অর রশিদ আরও বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজবাড়ী ও কালুখালি হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুই বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে যানজট পরিস্থিথি স্বাভাবিক রয়েছে।
অপর প্রশ্নের জবাবে ওসি হারুন অর রশিদ বলেন, পুলিশের প্রাথমিকধারণা ওভার টেকিংয়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত চলছে পরে বিস্তারিত জানানো।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

