চৌদ্দগ্রাম মক্তবে কোরআন প্রতিযোগিতা সাইকেল সহ পুরস্কার বিতরণ

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জানুয়ারি ১৯, ২০২৫

চৌদ্দগ্রাম মক্তবে কোরআন প্রতিযোগিতা সাইকেল সহ পুরস্কার বিতরণমো: লুৎফুর রহমান রাকিব, কুমিল্লা জেলা প্রতিনিধি।  

কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে ১ম মক্তব পাঠ প্রতিযোগিতার অনুষ্ঠানে সাইকেল সহ মোট ১০৯ টি পুরষ্কার বিতরণ করা হয়েছে। দিশারী ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন প্রাথমিক বিদ্যালয় মাঠে গত (১৮ জানুয়ারী) সন্ধ্যায় এ পুরস্কার বিতরণ করা হয়।

মাওলানা নূর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রহমত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, প্যানেল চেয়ারম্যান মীর হোসেন মীরু। এ সময় আরো বক্তব্য রাখেন মাওলানা মাহবুবুল হক মিয়াজী, মাওলানা আতিক উল্লাহ, আইনজীবী শরিফ মজুমদার, হাফেজ সোলাইমান, মাওলানা আব্দুল মতিন, মাছুম।

কোরআন তেলোয়াত, কোরআন হিফজ, মাসালা, দোয়া ও নামাজ শিক্ষা বিষয়ে প্রতিযোগিতায়র ৫ টি সাইকেল সহ মোট ১০৯ জনকে পুরস্কার দেওয়া হয়েছে।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।