দিনবদলের স্বপ্ন দেখছেন প্রত্যন্ত গ্রামের তরুণরা
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জানুয়ারি ২১, ২০২৫
আইটি সেন্টার দিনবদলের স্বপ্ন দেখছেন প্রত্যন্ত গ্রামের তরুণরা এম এ মালেক । দিনবদলের স্বপ্ন দেখছেন প্রত্যন্ত গ্রামের তরুণরা সিরাজগঞ্জের কাজীপুরের প্রত্যন্ত গ্রাম সিংড়াবাড়ীতে গড়ে উঠছে ‘সিরাজগঞ্জ আইটি অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’। এতে উচ্চগতির ইন্টারনেটের সহায়তায় এই অঞ্চলের হাজার হাজার তরুণকে দেওয়া হবে প্রযুক্তিগত প্রশিক্ষণ। ফলে দিনবদলের স্বপ্নে বিভোর এ অঞ্চলের তরুণ-তরুণীরা। এই প্রশিক্ষণে যেমন বেকারত্ব দূর হবে, একই সঙ্গে ফ্রিল্যান্সিং করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী ও দেশের অর্থনীতির ভিত মজবুত করবেন।
সরেজমিনে জানা যায়, ২০২০ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের বাস্তবায়নে একনেক প্রকল্পটি অনুমোদন দেয়। এরপর ২০২২ সালের ২১ এপ্রিল এই সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ২০২৩ সালের ১৯ মার্চ থেকে ৪৪ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকার সিমেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামক প্রতিষ্ঠান। প্রকল্পটির এরই মধ্যে ৪৮ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সাইট ইঞ্জিনিয়ার মিলন হোসেন।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

