মাদারীপুরের রাজৈর পৌরসভা জামায়াতের কম্বল বিতরণ

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জানুয়ারি ২৫, ২০২৫

মাদারীপুরের রাজৈর পৌরসভা জামায়াতের কম্বল বিতরণমোঃ আলী শেখ, মাদারীপুর ।   

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজৈর পৌরসভা শাখার উদ্যোগে টেকেরহাট বন্দরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

২৩/০১/২০২৫ ইং বৃহস্পতিবার বিকেলে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজৈর পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাইমিনুর মোল্লা, ৩নং ওয়ার্ড সভাপতি বনি ইয়ামিন খান, ২নং ওয়ার্ডের সেক্রেটারি হাফেজ জাবের আহমদ, পেশাজীবী ইউনিটের সহ-সভাপতি প্রফেসর আব্দুল কাদের, বন্দর ইউনিটের সভাপতি ব্যবসায়ী শহীদুল ইসলাম প্রমুখ। কম্বল পেয়ে সাধারণ মানুষ খুব খুশি হয়েছেন।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।