সলঙ্গা মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৫
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জানুয়ারি ২৮, ২০২৫
২৮সে জানুয়ারি রোজ মঙ্গলবার সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। শিক্ষার্থীদের ডিসপ্লে,মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল-চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য পিলো পাসিং প্রভৃতি।
প্রতিষ্ঠানটিতে শুধু লেখাপড়াই নয়,শিশুদের মেধা বিকাশ ও বিনোদনের জন্যও তাদেরকে দিয়ে থাকেন বিশেষ শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া শিক্ষার মাধ্যমেও শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করে মানুষ গড়ার অন্যতম বিদ্যাপীঠ হিসেবে তুলে ধরতে বদ্ধ পরিকর। প্রতিষ্ঠাতা পরিচালক অত্র স্কুলের অধ্যক্ষ শ্রদ্ধেয়-জনাব- মোঃ মোস্তফা কমাল এবং প্রতিষ্ঠানে কর্মরত দায়িত্বশীল শিক্ষক-শিক্ষিকা সহ কর্মচারী।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

