চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের কম্বল বিতরণ

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জানুয়ারি ২৯, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের কম্বল বিতরণমাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ ।     

জেলায় শীতার্ত অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ শাখা। বুধবার (২৯ জানুয়ারি) সকালে জেলা শহরের বড় ইন্দারা মোড়স্থ ব্যাংকের শাখা অফিসকক্ষে প্রায় দুই শতাধিক গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোহাঃ হযরত আলী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজার অপারেশান বিপুল কুমার পাল, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ বোরহান উদ্দিন সহ মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।