কবিতা- চেলা নদী
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জানুয়ারি ৩০, ২০২৫
সুমন আহমদ, সিলেট চীপ প্রতিনিধি ।
~~শামীম খান~~
আমার প্রিয় চেলা নদী আমার বালুচর, এক দারেতে কাশের বনে গাঙশালিকের ঘর।
এক ধারেতে সবুজ ঘেরা গ্রাম, কাশের নামে সে গাঁয়েরই নাম। হিমেল হাওয়া খেলা করে নিত্য তার উপর।
দুই পারেতে ছোট্র দুটি পাড়া, তারই মাঝে বয় নদীর ধারা, ভরদুপুরে নায়ের সারি, ভিড়ে কোলের পর।
বকরা মেলে ধবল পাখা খানি বেনুর বনে নিরব কানাকানি, সুদুর হতে পাখ পাখালি, আসে নিরন্তর।
নদীর জলে গাঁয়ের শিশু গুলি সাঁতার কাটে সকল খেলা ভুলি। জাগিয়ে তুলে ভরদুপুরে, সারা বালুর চর।
বধুরা সব নিত্য করে ভিড় সকাল সন্ধ্যে এ নদীিটির তীর কাজের ফাঁকে যখন থাকে, একটু অবসর।
রাখালেরা ক্ষান্ত দিয়ে ক্ষেতে নদীর তীরে খেলায় ওঠে মেতে বাজিয়ে বাঁশি ধেনুর দলে , ফিরে যেথায় ঘর।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

