কবিতা- কবর

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ফেব্রুয়ারি ১, ২০২৫

কবিতা- কবর

লেখক- আনোয়ার হোসেন রকি।

 

আজ আমার কত আপন

কত খোঁজ খবর

কাল আমার মৃত্যু হলে

দিবে সবাই কবর,

সেনদিন সবাই করবে

স্মৃতি নিয়ে মাতামাতি

কাল সকালে কেউ আর

দিবেনা কবরে উঁকি,

বলবেনা কেউ কইরে তুই

আয় চায়ের আড্ডাতে

আপন লোকও বলবেনা

ভাত নিয়ে আছি বসে,

সন্তান ও বলবেনা বাবা

তুমি আছো কোন সুখে,

কাবরে পাশে দাড়িয়ে থাকবে

আমার সোনামণিরা

পারবোনা তাদের ছুঁয়ে বলতে

কেমন আছ বাবারা,

কত-শত শাসন করেছিলাম তোদের

মনটা আজও বড় বকুল বুকে নিতে তোদের

আজ আমি লাশ হয়ে কবরে

বড় একা বাবা কথা বলবো বল কার সাথে,

তোরাও তো খানিক পরে চলে যাবি

আমি যে তোদের দেখতে পথচেয়ে থাকি,

ভালো থাকিস তোরা দুনিয়ার তরে

মাওলার দরবারে এর বেশি আর কি

চাওয়ার আছে।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।