রাতের অন্ধকারে কৃষকের গোয়াল ঘরে আগুন -পাঁচটি গরুর চারটি পুড়ে দগ্ধ

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ফেব্রুয়ারি ৪, ২০২৫

রাতের অন্ধকারে কৃষকের গোয়াল ঘরে আগুন -পাঁচটি গরুর চারটি পুড়ে দগ্ধমোঃ কামরুল ইসলাম টিটু, বাগেরহাট শরণখোলা প্রতিনিধি:  

বাগেরহাটের শরণখোলার ৪ নং সাউথখালী ইউনিয়নের ৩ নং উত্তর তাফালবাড়ি ওয়ার্ডের কৃষক হাকিম মুন্সির গোয়ালঘরে আগুন লাগে । ৪ ফেব্রুয়ারি রাত তিনটার দিকে ঘটে যাওয়া এই নির্মম ঘটনায় গোয়ালে থাকা পাঁচটি গরুর মধ্যে চারটি দগ্ধ হয়েছে।

মানুষের সবচেয়ে বিশ্বস্ত সহচর এই নিরীহ প্রাণীগুলোর ওপর এমন বর্বরতা কোন হৃদয়হীন কাজ? কৃষকের স্বপ্ন, শ্রম, জীবন সংগ্রামের সাথী এই গরুগুলোএভাবে দগ্ধ হয়।এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হোক। অপরাধীরা শাস্তি পাক, যেন আর কোনো কৃষকের কষ্টার্জিত সম্পদের ওপর এভাবে আগুন জ্বলতে না পারে ! এ ব্যাপারে জানতে চাইলে। শরণখোলা থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। ঘটনার খবর পেয়ে আমার থানার সাব ইন্সপেক্টর ছুটে যান ঘটনাস্থলে। ঘটনার সত্যতা পান।

প্রথমে কুডারখড় থেকে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ সময় আগুন জ্বলার পরে। গোয়াল ঘরে আগুন লাগে। গভীর রাতে ঘটনার সৃষ্টি হয়। হঠাৎ করে কেউ প্রসাব করতে উঠলে। আগুন জ্বলতে দেখে। তাৎক্ষণিক দৌড়ে গিয়ে। গরুগুলিকে রক্ষা করার চেষ্টা করে। পাঁচটি গরুর মধ্যে দুইটি গরু বেশি দগ্ধ হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের বরাত দিয়ে বলেন। তাদের কোন শত্রু নাই। রাতের অন্ধকারে যদি কেউ শত্রুতামূলক অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকে। আমরা দেখিনি। শরণখোলা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আরো বলেন। ক্ষতিগ্রস্ত পরিবার। সাধারণ ডায়েরি অথবা অভিযোগ করলে। প্রশাসনের পক্ষ থেকে। সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের নিরপেক্ষ তদন্ত চলছে। তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে ।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।