সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল আজিজ গ্রেপ্তার
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ফেব্রুয়ারি ৪, ২০২৫
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলংগা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকার বাংলামোটর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে সিরাজগঞ্জে বিএনপি নেতার করা এক হত্যা চেষ্টা মামলা রয়েছে। ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনের সময় বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা ও বিএনপির শতাধিক নেতা আহত হয়েছিলো এই অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছিলো। মামলায় অধ্যাপক আজিজসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৯ জনকে আসামি করা হয়েছে, পাশাপাশি ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

