পশ্চিম দত্তপাড়া আনন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শীত বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ ও শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট এর পুরস্কার বিতরন

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ফেব্রুয়ারি ১৫, ২০২৫

পশ্চিম দত্তপাড়া আনন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শীত বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ ও শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট এর পুরস্কার বিতরনরিপোর্টর: এমরান হোসেন সোহাগ।    

লক্ষিপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম দত্তপাড়া আনন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শীত বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ ও শর্ট পিচ পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক ও দত্তপাড়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান এম.বেল্লাল হোসেন (ভিপি বেল্লাল)।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চন্দ্রগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমির জনাব নূর মোহাম্মদ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আলম চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া সম্পাদক ও সমাজ সেবক তাওসিফ হাসনাইন এম.এ (জাবি), সোশ্যাল ইসলামী ব্যাংক পিএসির দত্তপাড়া শাখার সত্ত্বাধীকারী মোঃ আব্দুল হান্নান (বাবুল), আনন্দ স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা জামাল উদ্দিন জুয়েল, সভাপতি ইব্রাহিম খলিল বিপ্লব, উপদেষ্টা মাহবুবুর রহমান, হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সৈকত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপদেষ্টা সদস্য হাফেজ রুহুল আমিন তারেক এবং প্রচার সম্পাদক মহি উদ্দিন তুহিন। উক্ত অনুষ্ঠান কোরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে শুরু হয় এবং প্রধান অতিথির বক্তব্যর মাধ্যমে সমাপ্তি ঘটে।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।