বল্লাহাটি গ্রামের পাশ দিয়ে প্রবাহমান আঠারোবাকি নদীতে অজ্ঞাত অর্ধগলিত মরদেহটির মিলেছে পরিচয়
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ফেব্রুয়ারি ২০, ২০২৫
নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতীর থানাধিন আঠারোবাকি নদীর তীর থেকে মরাদেহটি উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত অধ্যগলিত মরদেহটির শনাক্ত করা হয়েছে বলে নড়াগাতী থানা পুলিশ জানিয়েছে। নিহত খালিদ মোল্যা (২৩) নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের হোসেন মোল্যার ছেলে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) অর্ধগলিত মরদেহটির পরিচয় শনাক্তের নিশ্চিত করেন নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম তিনি জানান, নিহত ব্যক্তি পেশায় অটোভ্যান চালক ছিলেন।গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) নিহত খালিদ মোল্যা অটোভ্যান চালাতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় পরের দিন শুক্রবার তার পিতা হোসেন মোল্যা কালিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেন। এলাকাবাসী জানান প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অটোভ্যান ছিনতাই এর জন্য তাকে হত্যা করা হতে পারে। খালিদের যে অটোভ্যানটি চালাতেন তার এখনো সন্ধান মেলেনি। নিহতের খালিদ মোল্লার মরা দেহটি ময়নাত দন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ২.৩০টার দিকে উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চর-বল্লাহাটি গ্রামের আঠারোবাকি নদী পাড় থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে নড়াগাতি থানা পুলিশ পরবর্তীতে অর্ধগলিত মরদেহর ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেন।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

