বাংলাদেশ আওয়ামিলীগকে শুধু নিষিদ্ধ নয়, রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ফেব্রুয়ারি ২০, ২০২৫

বাংলাদেশ আওয়ামিলীগকে শুধু নিষিদ্ধ নয়, রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবেস্টাফ রিপোর্টার: বোরহানউদ্দিন ।   

বাংলাদেশ আওয়ামিলীগ কে শুধু নিষিদ্ধ নয়, রাজনৈতিক ভাবে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ক্রিয়া ও শ্রম কর্মসংস্থান উপদেষ্টা (আসিফ মাহমুদ ভূঁইয়া) আজ বুধবার দুপুরে ১ দিকে তার ফেসবুক ভেরিফাই করা পেইজে স্ট্যাটাস দিয়ে বলেন আওয়ামীলীগকে শুধু নিষিদ্ধ নয়, রাজনৈতিক ভাবে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে।

আসিফ মাহমুদ ভূঁইয়া আরো বলেন এটাই আমার ব্যক্তিগত অবস্থান। এখন সেটা করার প্রসেস কি হবে, তা নিয়ে আলোচনা হতে পারে। পৃথিবীতে বিভিন্ন দেশে এমন নজির আছে। আমার চোখের সামনে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে আমার ভাইদের শহীদ হতে দেখেছি। গুমের শিকার হয়েছি, মৃত্যুকে কাছ থেকে দেখেছি। আওয়ামীলীগের রাজনৈতীক পূনর্বাসনের চিন্তাও আসা অসম্ভব। বিস্তারিত না বলায় আমিও ঠিকভাবে বুঝাতে পারিনি, কিছু কিছু মিডিয়াতেও বক্তব্য ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। এখানে আওয়ামীলীগ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেবার কথা বলা হয়নি। বিচারের পূর্বে এই প্রশ্নই অবান্তর।

আসিফ মাহমুদ ভূঁইয়া আরো বলেন এই প্রশ্নের একটা স্থায়ী সমাধানে পৌঁছাতে হবে, তা যদি না হয় তবে আজ বা কাল আওয়ামীলীগ আবার ফিরে আসার সুযোগ পাবে। আওয়ামীলীগ, জামাত কে নিষিদ্ধ করেছিলো, তাতে কি জামাতে ইসলামীর রাজনীতি করা আটকাতে পেরেছে? এটা যদি ইন্টিগ্রেটেড প্রসেসের মধ্য দিয়ে না হয় ।তাহলে সম্ভব হবে কিনা প্রশ্ন থেকে যায়। ১৬ বছরে সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত না হয়েও আওয়ামীলীগের সুবিধাভোগীর সংখ্যা অনেক।

অনেকেই বলছেন অন্যায় না করলে ক্ষমা চাইবে কেনো? অবশ্যই ক্ষমা চাইতে হবে, আওয়ামী লীগের সাথে যেকোন ফরম্যাটে জড়িত থাকার কারণে, ফ্যাসিস্ট অ্যানাবলার কিংবা সুবিধাভোগী হিসেবেই ক্ষমা চাইতে হবে। এবং এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্বচ্ছ, উন্মুক্তভাবে এবং ধাপে ধাপে। নিষিদ্ধ করার মাধ্যমে লিগ্যালি এবং সোশ্যালি (ট্রুথ কমিশন কিংবা বিশ্বের যেসব স্থানে এমন নজির আছে তাদের প্রক্রিয়া অনুসরন করে) আওয়ামীলীগকে আদর্শিক ও রাজনৈতিক ভাবে বাংলাদেশ থেকে নির্মুল করতে হবে।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।