রামগঞ্জের করপাড়া ইউনিয়নের প্রত্যাশা ভাটিয়ালপুর সংগঠনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ফেব্রুয়ারি ২২, ২০২৫

রামগঞ্জের করপাড়া ইউনিয়নের প্রত্যাশা ভাটিয়ালপুর সংগঠনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলএমরান হোসেন সোহাগ, নোয়াখালী।  

লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রত্যাশা ভাটিয়ালপুর সংগঠনের ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় শত-শত মুসুল্লির উপস্থিতিতে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল এর আয়োজন করা হয়েছে।

এসময় প্রধান মেহমান হিসেবে তাফসির ফেস করেন বাংলাদেশ টেলিভিশনের ইসলামী আলোচক ও রামপুরা আবে জম জম জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা নাছির উদ্দিন হেলালী। বিশেষ আলোচক হিসেবে তাফসির ফেস করেন নারায়ণগঞ্জ বায়তুল আমান জামে মসজিদের খতিব হযরত মাওলানা শামসুল ইসলাম সিদ্দিকী, ভাটিয়ালপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুস সাহেদ, শাহাপুর উওর বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা নুরুন নবী, কচুয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা ওসমান গনি, ইসলামি সংগীত শিল্পী হাছান সজিব।

প্রত্যাশা ভাটিয়ালপুর এর সভাপতি মোঃ ইয়াসিন আরাফাত (রুবেল) এর সভাপতিত্বে করটখিল দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ক্বারী রফিকুল ইসলাম এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশা ভাটিয়ালপুর সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সন্মানিত সদস্য বৃন্দ।

এসময় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রত্যাশা সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, অর্থ সম্পাদক মোঃ হান্নান শাহ্।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।