পাচারকালে ৮০ হাজার ইয়াবাসহ ৪ জন আটক 

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ফেব্রুয়ারি ২৬, ২০২৫

পাচারকালে ৮০ হাজার ইয়াবাসহ ৪ জন আটক জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:    

কক্সবাজারের টেকনাফে মাদক পাচারকালে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।

আটকরা হলেন- টেকনাফের হ্নীলা মৌলভী বাজার ২ নম্বর ওয়ার্ড নাইক্ষ্যংখালীর মৃত আব্দুল গফুরের ছেলে  মো. সামশুল আলম (৩৫), মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল আফছার (২২), মৃত কামাল আহম্মেদের ছেলে আব্দুর শুক্কুর (৩৯) ও ছিদ্দিক আহম্মদের ছেলে ছলিম উদ্দিন (২৫)। বুধবার সকালে এ তথ্যটি জানান কক্সবাজার র‍্যাব -১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক। তিনি বলেন, কক্সবাজার টেকনাফের হ্নীলা এলাকায় মাদক কারবারিরা ইয়াবার একটি বড় চালান অন্যত্র প্রেরনের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত তথ্যমতে মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি বিকালে র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল ওই স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফের হ্নীলা  মৌলভী বাজার নাইক্ষ্যংখালী দক্ষিণপাড়া এলাকায় র‌্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ৪জন মাদককারবারীকে আটক  করতে সক্ষম হয়। এবং তাদের ২/৩ জন সহযোগী কৌশলে দৌড়ে পালিয়ে যায়।পরবর্তীতে আটক মাদক কারবারীদের হেফাজত থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।