সরিষাবাড়ীতে খাদ্য সহায়তা পেলো ১৫০ দরিদ্র পরিবার

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মার্চ ১, ২০২৫

সরিষাবাড়ীতে খাদ্য সহায়তা পেলো ১৫০ দরিদ্র পরিবারমাসুদ রানা, জামালপুর প্রতিনিধি:  

জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন রোজা উপলক্ষ্যে দরিদ্র অসহায় নিম্নআয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে ঢাকা মহানগরের বিএনপি নেতা ইউনুস আলীর নিজস্ব অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

পোগলদিঘা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির, পোগলদিঘা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে বিভিন্ন গ্রামের দরিদ্র অসহায় নিম্ন আয়ের ১৫০ জন মানুষের মাঝে রোজা উপলক্ষ্যে মুড়ি, ছোলাবুট, চিনি, খেজুর বিতরন করা হয়।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।