নসিমন ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১,গোপালগঞ্জ
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মার্চ ৫, ২০২৫
আজ মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার উলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ,নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাহেব আলী খন্দকার (৫৫) নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সার্জেন্ট নিহত হয়েছেন। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাহেব আলী খন্দকার নড়াইল জেলার নড়াগাতি থানার যোগানিয়া গ্রামের মাহবুব আলী খন্দকারের ছেলে। সে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট।ওসি মির মো. সাজেদুর রহমান জানান, আজ সকালে ব্যবসায়ীক কাজে যোগানিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে ঢাকা যান সাহেব আলী। কাজ শেষে ফেরার পথে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে পৌঁছালে বিপরীতমুখি দ্রুতগামী একটি নসিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে সে মারাত্মক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাজমুল লস্কর সাহেব আলীকে মৃত ঘোষণা করেন। এর পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

