ইটভাটা বন্ধের প্রতিবাদে কালিয়া ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেন ইটভাটার মালিকরা।
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মার্চ ৫, ২০২৫
নড়াইলের কালিয়া ইটভাটা বন্ধের প্রতিবাদে ইউএনও বরাবর স্নারকলিপি প্রদান করেন ইট প্রস্তুতকারক কালিয়া উপজেলা ইট ভাটা মালিক সমিতি নেতৃবৃন্দ । ৫ ই মার্চ (বুধবার) দুপুর ১২.৩০ মিনিটের দিকে ইট ভাটা চালু রাখা ও অভিযান বন্ধের দাবীতে স্নারক লিপি প্রদান করেন তারা। মহামান্য হাইকোর্ট বিভাগের প্রজ্ঞাপনে আগামী ৭ই মার্চের মধ্যে দেশের সকল অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপনের প্রতিবাদে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে ইটভাটার মালিক ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছে।এই ধারাবাহিকতায় গতকাল ৪ ই (মার্চ) (মঙ্গলবার) জেলা প্রশাসক ও ৫ ই মার্চ (বুধবার) কালিয়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে কালিয়া উপজেলার ইট প্রস্তুতকারক মালিক সমিতি নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলার ঈদ প্রস্তুতকারক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মল্লিক মানুরুল ইসলাম এস এম খায়রুল হাবিবুর রহমান কালু বিশ্বাস আনিচ চৌধুরী সহ ইট ভাটার কর্মরত শত শত শ্রমিকরা এই সময় বক্তারা বলেন এই শিল্পে লক্ষাধিক শ্রমিক কর্মরত আছেন এসব পরিবারের রুটি রুজি ব্যবস্থা আমরাই করে আসছি।
এই ইটভাটা বন্ধ হয়ে গেলে লোক গুলো বেকার হয়ে পড়বে এছাড়া প্রায় প্রতিটি ইটভাটা বিপরীতে ১ কোটি টাকা লোন রয়েছে ইটভাটার সমূহ বন্ধু হয়ে গেলে সমুদয় ব্যাংক লোন অনাদায়ী থেকে যাবে। এই এছাড়া ইটভাটার মালিকগণ হাজার হাজার কোটি টাকা অধিক রাজস্ব দিয়ে থাকেন বলে দৃষ্টি আকর্ষণ করে।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

