সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত শাহেদ আহমদের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মার্চ ১০, ২০২৫

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত শাহেদ আহমদের লাশ ফেরত দিয়েছে বিএসএফস্টাফ রিপোর্টার (কানাইঘাট): মোঃ মুমিনুল ইসলাম মনিয়া ।   

শনিবার (০৮ মার্চ) রাতে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী বড়ছড়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে যৌথ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের পর ভারতের মেঘালয় রাজ্য পুলিশের হেফাজতে থাকা শাহেদ আহমদের লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

আরও পড়ুন : কানাইঘাট সীমান্তে বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জকিগঞ্জ বিজিবি ১৯ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার গোলাম কবির। এ সময় উপস্থিত ছিলেন- কানাইঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সায়েম এবং ভারতের পক্ষে বিএসএফ ও সেখানকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, পতাকা বৈঠক শেষে শাহেদ আহমদের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।