মনারটং অস্থায়ী বাজার কাশারীখোলা কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মার্চ ১২, ২০২৫

মনারটং অস্থায়ী বাজার কাশারীখোলা কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।এ কে এম আজাদ বিশেষ প্রতিনিধি:  

চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের মনারটং অস্থায়ী বাজারের কমিটি এবং উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন কে, ১১ই মার্চ ২০২৫ ইং রোজ মঙ্গলবার বেলা ৩ ঘটিকায় ফুল দিয়ে সংবর্ধনা জানান ও শুভেচ্ছা বিনিময় করেন, এ সময় উপস্থিত ছিলেন মনারটং অস্থায়ী বাজার কাশারীখোলা চান্দিনা কুমিল্লার, নবনির্বাচিত কমিটি ও প্রধান উপদেষ্টা জনাব হারুন অর রশিদ মজুমদার, সমন্বয়ক বিষয়ক উপদেষ্টা মো: জুয়েল আহাম্মেদ, মনারটং অস্থায়ী বাজার বর্তমান সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ন-আহ্বায়ক ডা: মো: জসিম উদ্দিন, বাজার সহ-সভাপতি ডা: মো: আব্দুস সাত্তার, সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন প্রধান, সাংগঠনিক সম্পাদক ডা: মোঃ সোহেল রানা, সহকারি দপ্তর সম্পাদক মোঃ রেদওয়ান আহমেদ, আইন বিষয়ক সম্পাদক ডা: মো: মাহফুজ কাজী প্রমোখ,

নির্বাচন পরিচালনা কমিশন বোর্ড ২০২৫-২৭ স্বচ্ছভাবে নির্বাচনটি পরিচালনা করেন, দি-বার্ষিক ১১ জন উপদেষ্টা এবং ৩৩ জন কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়, মোনারটং কাশারীখোলা অস্থায়ী বাজার কমিটির ভোটের মাধ্যমে স্বচ্ছ ভাবে কমিটি গঠন করা হয়,

আমাদের সম্মানিত চান্দিনা উপজেলা প্রশাসন, চান্দিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডি এস বি কর্মকর্তা ও সেনাবাহিনী অফিসার দের কে অভিনন্দন জানাই।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।