ডা,আব্দুল হান্নান ট্রাষ্টের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে রমজানের ফুডস বিতরণ। 

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মার্চ ১২, ২০২৫

ডা,আব্দুল হান্নান ট্রাষ্টের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে রমজানের ফুডস বিতরণ। আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ সিলেট থেকে:

ডা,আব্দুল হান্নান ট্রাষ্ট ও বারাকা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ জকিগঞ্জ উপজেলায় অবস্থানরত অসহায় দরিদ্র ও গরিব মানুষের মাঝে রমজানের ফুডস বিতরণ করা হয়।

(১১ মার্চ) মঙ্গলবার দুপুর ২:৩০ মিনিটের সময় জকিগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের অন্তর্গত হাইদ্রাবন্দের ডা,আব্দুল হান্নান সাহেবের বাড়িতে রমজানের ফুডস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডা,আব্দুল হান্নান ট্রাষ্টের চেয়ারম্যান ডা,আব্দুল হান্নানের সভাপতিত্বে ও জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার ছাত্র তাহমিদ আহমেদ পরিচালনায় রামাজান ফুডস বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারাকা ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আব্দুল হালিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ইনচার্জ হাবিবউল্লাহ বাহার,হাইদ্রাবন্দ গ্রামের বিশিষ্ট মুরব্বি মাস্টার আব্দুল করিম, জকিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য ফয়ছল আহমদ,জেড টিভি,র নির্বাহী সম্পাদক সাংবাদিক আব্দুস শহীদ শাকির , সাব্বির আহমদ সুমন আহমদ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা রামাদ্বান ফুডস হিসাবে প্রায় সাড়ে তিন শতাধিক অসহায় দরিদ্র ও গরিব মানুষের মাঝে প্রতি বারের ন্যায় এবারও ২০ কেজি করে চাল বিতরণ করি।আপনারা দোয়া করবেন যেন সবসময় আপনারাদের পাশে থাকতে পারি।সবশেষে হাইদ্রাবন্দ মসজিদের ইমাম মাওলানা ময়নুল ইসলামের দোয়ার মাধ্যমে রামাদ্বান ফুডস বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।