কমপ্লিট শাটডাউন চলমান ও হাসপাতালের বহিঃবিভাগ বন্ধ

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মার্চ ১২, ২০২৫

কমপ্লিট শাটডাউন চলমান ও হাসপাতালের বহিঃবিভাগ বন্ধপাবনা প্রতিনিধি: মোঃ শামীম আহমেদ ।   

আজ ১১-০৩-২০২৫ তারিখ ১১:০০ ঘটিকা হতে পাবনা মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ম্যাটস, ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে এবং ০৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে "কমপ্লিট শাটডাউন চলমান ও হাসপাতালের বহিঃবিভাগ বন্ধ" করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ণ ডাক্তার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে গত ০৯-০৩-২০২৫ ও ১০-০৩-২০২৫ তারিখে ন্যায় অদ্য ১১:০০ ঘটিকা হতে ১৯:০০ ঘটিকা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ০৫দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করে এবং অদ্য ১১:০০ ঘটিকা হতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন সহ লিফলেট বিতরণ ও হাসপাতালের বহিঃবিভাগ সেবা বন্ধ করে দিয়েছে।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।