দোকান থেকে অপহরন সদ্য বিবাহিত যুবক, দশ লাখ টাকার মুক্তিপন দাবী।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মার্চ ১৭, ২০২৫

দোকান থেকে অপহরন সদ্য বিবাহিত যুবক, দশ লাখ টাকার মুক্তিপন দাবী।নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ   

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নয়ন চন্দ্র দাস (২৬) নামে এক হবু বরকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহরণকারীরা তার পরিবারের কাছে মুক্তির জন্য ১০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে, এছাড়া এ বিষয়টি পুলিশ বা অন্য কারও কাছে জানালে নয়নকে প্রাণে হত্যার হুমকিও দিয়েছে অপপরনকারীরা।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই দিন প্রকাশ্যে ফান্দাউক বাজার থেকে নয়ন চন্দ্র দাস নামক ওই যুবককে তার নিজস্ব মোবাইল সার্ভিসিং এর দোকান থেকে একটি মাইক্রোবাস করে তুলে নিয়ে অপহরণ ও এর পরপর মুক্তিপন দাবী করার ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম গণমাধ্যমকে জানান, স্থানীয়দের মাধ্যমে নয়ন দাস নামে একজন নিখোঁজ হয়েছে এমন সংবাদ জানতে পেরেছি ।সম্ভাব্য সূত্র ধরে অপহরণকারীদের খোঁজ বের করার চেষ্টা চলছে। এটি অপহরণ নাকি অন্য কোনো কারনে ঘটেছে,সেটি পুলিশ খতিয়ে দেখছে।

নয়ন দাসের মা রত্না রানী দাস বলেন, আমার ছেলে গত ১০ দিন আগে বিয়ে করেছে। তার একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান আছে। প্রতিদিনের মতো রোববার সকালে দোকানে যাওয়ার পরপরই অপরিচিত কিছু লোক মাইক্রোবাস নিয়ে সেখানে আসে। নয়নের নাম জানতে চেয়ে তারা দোকানের ঠিকানা সনাক্ত করে এবং দোকানে গিয়ে নয়নকে তাদের গাড়িতে তুলে উঠিয়ে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ।নয়নের পিতা রামু দাস জানান, রোববার রাত ১০টায় অপহরণকারীরা মোবাইলে ফোন করে ছেলের মুক্তির জন্য ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সোমবার সকাল ১০ টার মধ্যে টাকা না দিলে নয়নকে আর জিবীত ফেরত দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।ফান্দাউক ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলমগীর শাহ বলেন, প্রকাশ্যে বাজার থেকে একজন ব্যবসায়ীকে যেভাবে অপহরণ করা হয়েছে, যা খুবই উদ্বেগজনক। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয়রা দ্রুত নয়নকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, দ্রুততম সময়ের মধ্যে নয়নকে উদ্ধারের জন্য একটা পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।