কুড়িগ্রাম জেলা শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম গ্রেফতার।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মার্চ ২০, ২০২৫

কুড়িগ্রাম জেলা শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম গ্রেফতার।মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ  

বাংলাদেশ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রংপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ডিবি কুড়িগ্রামের পরিদর্শক বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বজলার রহমান বলেন, ‘সাদ্দামকে রংপুর থেকে গ্রেফতার করে কুড়িগ্রামে আনা হয়েছে। তার বিরুদ্ধে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।’

‌তি‌নি আরও ব‌লেন, ‘ সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন‌্য রিমান্ড আবেদন করা হবে।’

মোঃবুলবুল ইসলাম

 কুড়িগ্রাম


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।