সাতক্ষীরা ভোমরায় সড়ক দুর্ঘটনায় আহত-৩ 

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মার্চ ২৪, ২০২৫

সাতক্ষীরা ভোমরায় সড়ক দুর্ঘটনায় আহত-৩ মোঃ আবু রায়হান   

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় ডাম্পার ট্রাক ও মটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে তিন জন আহত হয়েছেন।

সোমবার (২৪ মার্চ) দূপুর ১২.৩০ টায় খুলনা মেট্রো ১১-০৪৩৯ নাম্বারের ডাম্পার ট্রাকটি সবুর সাহেবের পার্কিং থেকে রনজিৎ ঘোষের পার্কিং এ যাওয়ার পথে রাস্তা অতিক্রম করার সময় সাতক্ষীরার দিক থেকে আসা তিন জন আরোহী বিশিষ্ট একটি দ্রুতগামী এ্যাপাচি মটরসাইকেল সরাসরি আঘাত করে।

এলাকাবাসী জানায় রাস্তার মাঝে হঠাৎ আড়াআড়ি ভাবে ট্রাক এসে পড়ায় দ্রুতগতির মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। মটরসাইকেল আরোহী তিন জনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।