বিলাইছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মার্চ ২৫, ২০২৫

বিলাইছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী  কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত।সুজন কুমার তঞ্চঙ্গ্যা,  

 রাঙ্গামাটি জেলা প্রতিনিধি-বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর উদ্যোগে দেশের সকল উপজেলার ন্যায় আনসার ও ভিডিপি কার্যালয়, বিলাইছড়ির সদস্য-সদস্যাদের নিয়ে প্রথমবারের মতো ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার ( ২৫ মার্চ) সন্ধ্যায় ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাসিবুল হাসান শারদ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো: মিজানুল হক, উপজেলা প্রশিক্ষিকা মল্লিকা চাকমা।এছাড়াও উপস্থিত ছিলেন আনসার সদস্যবৃন্দ, ইউনিয়ন দলনেতা -দলনেত্রী,হিলভিডিপির কমান্ডারবৃন্দ,উপজেলা ও ইউনিয়ন কমান্ডারবৃন্দ এবং অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।