পাবনার সুজানগর বালু সন্ত্রাসীদের মারধরের শিকার সাংবাদিক মনিরুজ্জামান মন্টু

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মার্চ ২৬, ২০২৫

পাবনার সুজানগর বালু সন্ত্রাসীদের মারধরের শিকার সাংবাদিক মনিরুজ্জামান মন্টুমোঃ শামীম আহমেদ (পাবনা) গত ২৪ মার্চ ২০২৫ ইং তারিখে পাবনার সুজানগরে অবৈধ বালু উত্তোলন কারী ক্যাডার বাহিনীর হাতে হেনস্তার শিকার হন সাংবাদিক মনিরুজ্জামান । বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ। এ ঘটনায় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মন্টু বালু সন্ত্রাসীদের মারধরের শিকার হয়েছে। মোঃ মনিরুজ্জামান মন্টু সহ কয়েকজন সংবাদকর্মী পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি ও ভিডিও ফুটেজ নিয়ে ফেরার পথে বালু সন্ত্রাসীদের হামলার শিকার ও ক্যামেরা ও মোবাইল ভাঙচুর সহ শারীরিক ভাবে আহত হওয়ার ঘটনায়, বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না |গভির উদ্বেগ প্রকাশ ও নিন্দা জ্ঞাপন করেন। সেইসাথে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।