২৬ মার্চ স্বাধীনতা দিবসে জলঢাকা জাতীয় শহীদ মিনারে বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মার্চ ২৬, ২০২৫

২৬ মার্চ স্বাধীনতা দিবসে জলঢাকা জাতীয় শহীদ মিনারে বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনমনিরুজ্জামান মিলন পাটোয়ারী, নীলফামারী জেলা প্রতিনিধি:  

৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সকাল নয়টায় নীলফামারী জেলা জলঢাকা উপজেলা ডাকবাংলো জাতীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জলঢাকা উপজেলায় বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

বুধবার (২৬ মার্চ) সকাল নয়টার দিকে জলঢাকা বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তহমিদার রহমান মিলন এর নেতৃত্বে ডাকবাংলো জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় আইন বিষয়ক সম্পাদক বলেন,৩০ লাখ শহীদের বুকের তাজা লাল রক্তের ও দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের বাংলাদেশের এ স্বাধীনতা।

১৯৭১ সালে আমরা স্বাধীন হয়েছি কিন্ত এখনো তার ধারাবাহিকতা চলমান। বিদেশীদের হাত থেকে আমরা এখনো মুক্ত হতে পারেনি। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি, মোঃ জিকরুল হক, সাংগঠনিক সম্পাদক, মোঃ খোকনুজ্জামন খোকন,আইন বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান (মিলন) পাটোয়ারী, সহ সাধারণ সম্পাদক মোঃ এহছান এলাহী, এনজিও বিষয়ক সম্পাদক মোঃ শাহীনুর রহমান প্রমুখ।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।