শহরবাসীকে নিরাপত্তা দিতে ‘ওয়াচ টাওয়ার’ উদ্বোধন গোপালগঞ্জে
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মার্চ ২৭, ২০২৫
গোপালগঞ্জ শহরবাসীকে নিরাপত্তা দিতে লঞ্চঘাট এলাকায় ওয়াচ টাওয়ার উদ্বোধন করা হয়েছে। ৭১ফুট উঁচু এই ওয়াচ টাওয়ারে ১০টি উচ্চক্ষমতা সম্পন্ন লাইট স্থাপন করা হয়েছে। এটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ১০ লাখ টাকা। জেলা প্রশাসন এই ওয়াচ টাওয়ার নির্মাণ কাজ সম্পন্ন ও উদ্বোধন করেন।এটি লাইট অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। আবার ম্যানুয়ালিও নিয়ন্ত্রণ করা যাবে।বুধবার ২৬ মার্চ স্বাধীনতা দিবসের পড়ন্ত বিকেলে আনুষ্ঠানিকভাবে এই ওয়াচ টাওয়ারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে চারদিকে ১৫০ মিটার এলাকা আলোকিত থাকবে। আগামীতে এই ওয়াচ টাওয়ারে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা বসানো হবে। শুধু একটি নয় শহরের নিরাপত্তা দিতে গুরুত্বপূর্ণ এলাকায় এমন আরো বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার বসানো হবে এবং এতে গোপালগঞ্জবাসী নানা সুবিধা পাবেন।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

