গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটর সাইকেল সংঘর্ষে নিহত- ০২, আহত- ০৯
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: এপ্রিল ৩, ২০২৫
রাতুল আহম্মেদ, গোপালগঞ্জ:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়াতে মাহেন্দ্রও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক কিশোরসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৯ জন।
বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় টুঙ্গিপাড়া-বাঁশবাড়ীয়া সড়কের এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, মোটরসাইকেলে করে মারুফ হোসেন মাতুব্বর (১৮) তার এক বন্ধুকে নিয়ে পাড়ঝনঝনিয়া থেকে পাটগাতি বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীতমুখী পাটগাতি বাজার থেকে ছেড়ে আসা বাঁশবাড়িয়াগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্রর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল ও মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে গেলে ৯ জন আহত হন।পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মোহাননেত শেখ (১৬) মারা যান।
মারাত্মক আহত মারুফ হোসেন মাতুব্বরের অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত মারুফ হোসেন মাতুব্বর টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাড় ঝনঝনিয়া গ্রামের মাহফুজুর মাতুব্বর ও মোহাননেত শেখ একই গ্রামের কামাল শেখের ছেলে।
নিহতদের মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

