ফিলিস্তানের গাজায় গনহত্যার প্রতিবাদে পানছড়ি উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে।
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: এপ্রিল ৮, ২০২৫
মোঃ মমিনুল ইসলাম সোহেল,খাগড়াছড়ি।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কতৃক ঘোষিত কর্মসূচির আলোকে, পানছড়ি উপজেলা ছাত্রদলের উদ্যোগে, ইসরায়েল কতৃক ফিলিস্তানের গাজায় বর্বর হামলা ও গণ হত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি পানছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু করে পানছড়ির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিয়া স্কোয়াড় মোড়ে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ দিদারুল আলমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন,
এছাড়াও উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সিনিয়র যুগ্ম-সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন সহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অপরাপর সিনিয়র নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তগণ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানায় ইসরায়লি সকল প্রকার পণ্য বর্জন করার জন্য ও বর্বর হামলা এবং গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

