গোপালগঞ্জে ভূয়া এস,আই গ্রেপ্তার।
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: এপ্রিল ৯, ২০২৫
রাতুল আহম্মেদ গোপালগঞ্জ:
গোপালগঞ্জ ঘোনাপাড়া এলাকা থেকে পুলিশের ভূয়া এস,আই পরিচয়দানকারী উৎপল মন্ডল ওরফে গৌতম মন্ডল (৪২)নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত গৌতমের বাড়ি মুকসুদপুর উপজেলার দিস্তাইল গ্রামে।গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান জানান, আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পুলিশের পরিচয় দিয়ে সুবিধা নিতে যায় গৌতম।বিষয়টি জনগনের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে সঠিক বিষয়টি স্বীকার করে।পরে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

